
“ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আমি সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভিত্তিপ্রস্তুর স্থাপন কিংবা উদ্বোধনের সময় নিজের নামের ফলক লাগাই না। নামের ফলক যে টিকে থাকে না, তার প্রমাণ বাংলাদেশের মানুষ ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ফলক যদি লাগাতে হয়, তাহলে মানুষের হৃদয়ে লাগাতে হবে। মানুষের হৃদয়ে একবার ফলক স্থাপন করতে পারলে সেই ফলক কখনো ভাঙ্গা যাবে না।
গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ জি কে গউছ আরও বলেন, ইসকনে যারা আসবেন, তাদের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক থাকবে না। এখানে কোনো দুষ্ট মানুষের স্থান নেই। ইসকন শুধু ধর্মীয় কর্মকান্ডেই সীমাবদ্ধ নয়, আর্তমানবতার সেবা, মানুষের কল্যাণ এবং বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় করার চেষ্টা করছে। রাজনীতিবিদ হিসেবে আমরাও মানুষের জন্য সেই কাজটিই করি। এমনটাই হওয়া উচিত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗