১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৭

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ

· রাজনীতি

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় নাগরিক পাটি-এনসিপি’র রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি’র গ্রামের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা এনসিপি। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় শহরের বদিউজ্জামাল খান সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট ফকরুউদ্দিন আহমেদ জাকির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। উপস্থিত ছিলেন জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত তরফদার মিটু, যুগ্ম আহবায়ক সামির আহমেদ রহমত, আনোয়ার হোসেন, আমিনুল হক, আসমা আক্তার চৌধুরী, মুরাদ আহমেদ, সাজিজুর রহমান, আবদুল হাই কামাল, মোঃ ফেরদৌস, যুগ্ম সদস্যসচিব মীর দুলাল, মোঃ কামাল আহমেদ, জীবন আহমেদ লিটন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নুনু মিয়া, মোস্তফা কামাল, ইমরান হাসান ইমন, হাফেজ মাওলানা বজলুর রহমান, মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আ.খ.ম. উস্তার মিয়া তালুকদার, শেখ আব্দুল্লাহ রায়হান, মোঃ ফারুক মিয়া মাস্টার, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সদস্য আবুল কালাম মোঃ নাছিম, মোঃ ছোয়াব খান, তোফায়েল আহমেদ, সীতারাম চৌহান, আজিজুর রহমান জয় ও মোঃ আরিফ আহমেদ জয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আলাউর রাহমান বামসি, নবীগঞ্জ উপজেলা যুবশক্তির সদস্যসচিব রুহাম গাজী, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক নুরে আলম চৌধুরী ও সদস্যসচিব হাকিমুল ইসলাম তারেক। বক্তারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় ক্ষোভ জানান।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ