১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, বেতন স্কেল ২০ হাজার থেকে শুরু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, বেতন স্কেল ২০ হাজার থেকে শুরু

· চাকরি

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরির পদে ৯৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল ২০ হাজার টাকা থেকে শুরু। আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে। আগ্রহীরা ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৯ জন নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এ ছাড়া অফিস সহায়ক পদে ৩৮ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, মাঠ ও বাজার পরিদর্শক পদে ৫ জন এবং হিসাবরক্ষক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। বাকি তিনটি পদে একজন করে নেওয়া হবে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ