
কয়েক ঘণ্টার অচলাবস্থা শেষে যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল শুরু
কয়েক ঘণ্টার অচলাবস্থা (গ্রাউন্ড স্টপ) কাটিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। এই ফ্লাইট বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা মাইক্রোসফটের বড় কোনো কারিগরি ত্রুটির (আউটেজ) সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, দেশের আকাশসীমা এখন পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের এই ভোগান্তি ও ফ্লাইট বিপর্যয়ের জন্য তিনি ‘পুরোনো হার্ডওয়্যার’ বা যন্ত্রাংশের ত্রুটিকে দায়ী করেছেন।
এর আগে এফএএ জানিয়েছে, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাট দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
