
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বৈঠক
অনলাইন ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রস্তুতি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আইপিইউ (IPU) নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।
গত ৯ ও ১০ নভেম্বর জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড), আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি) এবং বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডব্লিউআইপিও) উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি এই ধারাবাহিক বৈঠকে অংশ নেন।
বৈঠকগুলোতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বর্ধিত এই সময়কে দেশের অর্থনীতি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধিতে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশ এবং প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
