১৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বৈঠক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বৈঠক

· আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রস্তুতি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আইপিইউ (IPU) নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

​গত ৯ ও ১০ নভেম্বর জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড), আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (আইটিসি) এবং বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডব্লিউআইপিও) উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তিনি এই ধারাবাহিক বৈঠকে অংশ নেন।

​বৈঠকগুলোতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বর্ধিত এই সময়কে দেশের অর্থনীতি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধিতে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশ এবং প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ