
সন্ত্রাস, দখলদারত্ব ও নিপীড়নের মামলায় আপস নয়: বানিজ্যমন্ত্রী
সিলেট: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে। কোনোভাবেই এসব অপরাধের ক্ষেত্রে আপস করা যাবে না। সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য ভয়াবহ সমস্যা। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে, যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


