
যশোরে বিএনপি নেতার বাড়িতে চিরকুটসহ ককটেল রেখে হত্যার হুমকি
যশোর: যশোরে এক ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল বোমা ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়ি থেকে ককটেল বোমা ও চিরকুট উদ্ধার করে পুলিশ। শিমুল চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
ভুক্তভোগী বিএনপি নেতা শিমুল হোসেন বলেন, ‘সকালে বাড়ির উঠানের একপাশে দুটি লাল টেপের জর্দার কৌটা সাদৃশ্য বস্তু দেখতে পাই। একটু কাছে গিয়ে দেখি এগুলো ককটেল সাদৃশ্য। পরে পুলিশকে খবর দিলে তারা এসব ককটেল উদ্ধার করে। পরে ককটেলের পাশেই একটি চিরকুট পাওয়া যায়। সেখানে দুবৃর্ত্তরা হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗