
মেহেরপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতা আসামি, অজ্ঞাত অর্ধশতাধিক
মেহেরপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার নামে বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়েছে।
গত ১১ নভেম্বর রাতে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের গোলা নিক্ষেপ ঘটনায় ১২ই নভেম্বর বিকালে পুলিশ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় এ মামলা দায়ের করা হয়েছে । মামলায় অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় নামীয় ৩৫ আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ইব্রাহিম ইসলাম আকাশ ও আলী কদর শাওন।
মামলার আসামীরা হলেন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন (৩৮), জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা (২৬), সাবেক সভাপতি আব্দুস সালাম বাঁধন (৩০), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোর্শেদ শোভন সরকার (২৫), জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন আহমেদ (২৬), জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবাহান (৪০)।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗