
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনও আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়। এতে মিটারটি পুড়ে যায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗