
‘ষড়যন্ত্রকারীদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট’: ভূমি প্রতিমন্ত্রী
দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধে প্রশাসনের প্রয়োজন হবে না, বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মীর হেলাল বলেন, ‘যদি দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করেন, জেনে রাখবেন, প্রশাসনের প্রয়োজন হবে না। আমার দলের নেতাকর্মীরা যথেষ্ট উচ্ছৃঙ্খলকারী ও নৈরাজ্যকারীদের প্রতিরোধ করতে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗