চন্দনাইশ আইডিয়াল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব
শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে চন্দনাইশ পৌরসভার মধ্যম চন্দনাইশের মিজ্জির দোকান সংলগ্ন বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় অতিথিরা অংশ নেন।
বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা. শাহীন হাসান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ। বিদ্যালয়ের অধ্যক্ষ মাঈনুদ্দিন বাবর অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗