১৪ নভেম্বর ২০২৬, ১৫:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:২০ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:২০

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?

· বাংলাদেশ

২০২৪ সালের নভেম্বরে আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। প্রায় দুই বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর এখন তিনি সংস্থাটির প্রশাসক। এই সময়ে নগরের ৪১টি ওয়ার্ডে ৬৭৮টি উন্নয়ন প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন। এসব প্রকল্পে ব্যয় হয়েছে ২ হাজার ৪২৩ কোটি টাকার বেশি। একই সময়ে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা এবং পরিশোধ করা হয়েছে ২৭১ কোটি টাকার দেনা। উন্নয়ন প্রকল্প ও আর্থিক ব্যবস্থাপনায় এসব পরিবর্তনের পাশাপাশি জলাবদ্ধতা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট ও নাগরিক সেবায় কী কী উদ্যোগ নিয়েছেন শাহাদাত, তার কতটা বাস্তবায়িত হয়েছে?

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তথ্য অনুযায়ী, গত দুই বছরে নগরের ৪১টি ওয়ার্ডে ৬৭৮টি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হয়েছে ২ হাজার ৪২৩ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকা। এর বাইরে সড়কবাতি স্থাপন ও নগর আলোকায়নে ব্যয় হয়েছে ৭৫ কোটি ২৫ লাখ টাকা।

প্রকল্পগুলোর আওতায় ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি সেতু, ৬০টি কালভার্ট ও ১২ কিলোমিটার প্রতিরোধক দেয়াল নির্মাণ বা সংস্কার করা হয়েছে। উন্নয়ন করা হয়েছে ১০টি গোলচত্বরেরও।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ