
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই
বিজ্ঞানী, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ড. পূরবী বসু আর নেই। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি শহরে নিজ বাসভবনে ঘুমের মধ্যে তিনি মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
ড. পূরবী বসুর ছেলে দীপেন দত্ত মায়ের প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় তার দীর্ঘ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন। এছাড়াও তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন পারকিনসন্স রোগে ভুগছিলেন পূরবী। আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়।
দীপেন দত্ত জানান, গত দুই বছর আগে বড় ধরনের স্ট্রোক করেন পূরবী বসু। পাঁচ বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এর ১২ বছর আগে ক্যানসার জয় করেছিলেন তিনি। প্রায় ২০ বছর আগে পারকিনসন্স রোগ ধরা পড়ার পরও অদম্য মনোবল নিয়ে বেঁচে ছিলেন পূরবী বসু।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗