১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

গ্রামীণ ব্যাংকের মালিকানা ১০% সরকার ও ৯০% ঋণগ্রহীতা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩১

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

গ্রামীণ ব্যাংকের মালিকানা ১০% সরকার ও ৯০% ঋণগ্রহীতা

· বাংলাদেশ

দেশের প্রতিটি গ্রামীণ ব্যাংক শাখার্ মালিকানা ৯০% ঋণগ্রহীতা বা গ্রাহক সদস্যদের এবং ১০% সরকারের হাতে রয়েছে-যারা হলেন-অসহায় নারী,বিধবা তালাকপ্রাপ্তা বা হত দরিদ্র ও গরীব নারী। গ্রামীণ ব্যাংক একটি বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং এর মালিকানা মূলত:এর ঋণগ্রহীতা সদস্যদের হাতেই থাকে। সুতরাং ৯০% শেয়ার গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা সদস্যদের মালিকানাধীন। ১০% শেয়ার সরকারের হাতে রয়েছে। তবুও বাংলাদেশ ব্যাংকের সকল প্রকার বিধি-নিষেধ মেনে দেশের প্রতিটি শাখা পরিচালিত হয়ে আসছে। প্রতিমাসে তারা ক্ষূদ্র সঞ্চয়ও করতে পারে।

সম্প্রতি দেশে একটি দু:খজনক প্রবণতা দেখা যাচ্ছে- প্রতিহিংসা পরায়ন হয়ে ও কিছু মানুষ ভুল ধারণার কারণে গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিসংযোগ বা হামলার চেষ্টা করছে। তারা হয়তো মনে করছেন, গ্রামীণ ব্যাংক ড. মুহাম্মদ ইউনুসের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। কিন্তু প্রকৃত সত্য হলো-গ্রামীণ ব্যাংক ড.মুহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সম্পত্তি নয়-তিনি এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। তিনি এ দেশেরই একজন নাগরিক। এটি একটি বাংলাদেশ সরকারের অনুমোদিত ও নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান,যার অধিকাংশ শেয়ার মালিক সাধারণ জনগণ বিশেষ করে নারী ঋণগ্রহীতা সদস্যরা।

এ প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হলে ১ কোটি ২০ লাখ সদস্য ও তার পরিবারের ক্ষতি হবে। এ দিকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু ১৯৭৬ সালে। ড.মুহাম্মদ ইউনুসের উদ্যোগে। তাঁর উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র জনগোষ্ঠী,বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। ১৯৮৩ সালে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ (Grameen Bank Ordinance,1983) জারি করে এটিকে একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা দেয়। তখন থেকেই এটি দেশের আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রয়েছে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ