14 November 2026, 15:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

ঝিনাইদহ আল কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমি ক্লে-ক্রাফট প্রদর্শণী

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 14 November 2026, 15:31 · Latest coverage: 14 November 2026, 15:31

Primary story

ঝিনাইদহ আল কলম মডেল মাদ্রাসায় ব্যতিক্রমি ক্লে-ক্রাফট প্রদর্শণী

· Bangladesh

ক্লে ও ক্রাফটের নিপুণ ছোঁয়ায় শিক্ষার্থীদের হাতে জীবন্ত হয়ে উঠেছে ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও নানা নিদর্শন। কোথাও পবিত্র কাবা শরিফ, কোথাও মসজিদুল আকসা, মসজিদুল হারাম, আবার কোথাও বাইতুল মুকাদ্দাসের প্রতিরূপ।

শুধু ধর্মীয় স্থাপনা নয়, ইসলামের নানা শিক্ষা, ধর্মীয় অনুষঙ্গ, বিজ্ঞান ও শিক্ষামূলক বিষয়ও স্থান পেয়েছে তাদের শিল্পকর্মে। শিক্ষার্থীদের এমন সৃজনশীল আয়োজন অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদরাসায়।

শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে ১৭টি স্টলে শিক্ষার্থীরা প্রদর্শন করে সাড়ে ৩৫০টি শিল্পকর্ম। ক্লে (কাঁদা), কাগজ, ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি এসব শিল্পকর্মে ফুটে উঠেছে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা। রঙিন মাটির তৈরি মসজিদ, সুউচ্চ মিনার, গম্বুজ ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ দর্শনার্থীদের নজর কাড়ে।

Original report: Meherpur Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest