১৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৫৩

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব

· বাংলাদেশ

সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং ইসলামী মূল্যবোধ অনুসরণের আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীতে শেষ হয়েছে ১০ম বার্ষিক সালাফি সম্মেলন। প্রায় সাড়ে ১১ ঘণ্টার এ সম্মেলনে দেশি-বিদেশি ইসলামী বক্তারা পরিবার, সন্তান প্রতিপালন, দাম্পত্য সম্পর্ক ও আদর্শ ইসলামী বিয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৮ থেকে ৯ হাজার মানুষ অংশ নেন।মানচিত্র দেখুন

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন ডাঙ্গীপাড়া এলাকায় আল জামি’আহ আস-সালাফিয়্যাহ মাদ্রাসা মাঠে সম্মেলন শুরু হয়। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে এর কার্যক্রম। মাদ্রাসার মহাপরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য দেন আল জামি’আহ আস-সালাফিয়্যাহর মুহাদ্দিস শায়খ আব্দুল হাসিব মাদানী ও শায়খ মাহবুবুর রহমান মাদানী, ঢাকার মিরপুরের মাদরাসা দারুস সুন্নাহর অধ্যক্ষ শায়খ আব্দুন নুর মাদানী, সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ও শায়খ ড. মুহাম্মদ মানজুরে ইলাহী।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ