১৪ নভেম্বর ২০২৬, ১৬:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৬:২২ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৬:২২

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

· বাংলাদেশ

নিউজ ডেস্ক: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা। বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তাকে পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। তবে কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে নিয়োগটি চূড়ান্ত হবে। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখবেন।

নতুন দায়িত্বে রাব্বুর রেজা প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনার নেতৃত্ব দেবেন। এ ক্ষেত্রে পরিচালন দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার, অংশীজনদের আস্থা বৃদ্ধি, উদ্ভাবন ত্বরান্বিত করা এবং দেশ-বিদেশের ওষুধবাজারে ব্যবসা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেবেন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ