
জামালপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সৈয়দ নুরুল্লাহেল সাদেক, জামালপুর : জামালপুরে দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৯তম বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) শহরের বিসিক শিল্পনগরী এলাকায় চেম্বারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মিজানুর রহমান। এ সময় চেম্বারের নবনির্বাচিত কমিটির পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুরের ব্যবসায়ীদের সামগ্রিক কল্যাণে দি জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

