
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম (এমপি) এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যের পৌঁছেছেন। বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে লন্ডনে বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স যুক্তরাজ্য শাখা নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁকে স্বাগত জানান। এর আগে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল রহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
সফরে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


