
হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফাহিম (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ ফাহিম ওই এলাকার শেখ ওসমানের বাড়ির মো. আবু বক্কর সওদাগরের দ্বিতীয় পুত্র। সে চিকনদন্ডী ইউনিয়নের বড়দীঘির পাড় এলাকার আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার হেদায়া আওয়ালাইন জামাতের শিক্ষার্থী ছিল।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

