১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

স্ত্রীর করা মামলায় বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:০৩

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

স্ত্রীর করা মামলায় বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

· অপরাধ

স্ত্রীর করা প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তারের পর তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে সাতকানিয়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণসংক্রান্ত প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ