
রামগড়ে সাবেক বিজিবি সদস্যের মৃতদেহ নদী থেকে উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্তে ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা পার্শ্ববর্তী ফেনী নদীতে খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করেন।
অংথৈইপ্রু মারমার ছেলে রামগড় শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যানিকেতনের শিক্ষক থৈঅংগ মারমা জানান, গত ১৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনী নদীর তীরে ঘাস কাটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে আর বাসায় ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ ১৪ নভেম্বর সকালে ফেনী নদীতে খোঁজাখুঁজি করে এলাকাবাসী তার মৃতদেহ উদ্ধার করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
