১৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২৪ নভেম্বর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৮:১২ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৮:১২

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন ২৪ নভেম্বর

· রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার ২০২৭-২৮ মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১টায় এ সম্মেলন শুরু হবে। একই দিন ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। সম্মেলনের উদ্বোধন করবেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির আহ্বায়ক মোশারফ হোসেন।

১৪ নভেম্বর অনুষ্ঠিত সমিতির আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলন ও নির্বাচন আয়োজনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাচন পরিচালনা, মনোনয়নপত্র বিতরণ, প্রার্থিতা প্রত্যাহার, জামানত এবং প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত করা হয়।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ