
ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সম্মেলন ও নির্বাচন ২৪ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার ২০২৭-২৮ মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন আগামী ২৪ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১১টায় এ সম্মেলন শুরু হবে। একই দিন ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। সম্মেলনের উদ্বোধন করবেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির আহ্বায়ক মোশারফ হোসেন।
১৪ নভেম্বর অনুষ্ঠিত সমিতির আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলন ও নির্বাচন আয়োজনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নির্বাচন পরিচালনা, মনোনয়নপত্র বিতরণ, প্রার্থিতা প্রত্যাহার, জামানত এবং প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗