
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজন দৈনিক সমাচারের ৫০ বছর পূর্তি
দেশের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম দৈনিক সমাচার পত্রিকার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক, আইনজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দৈনিক সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার জোবায়ের আহমদ এর সার্বিক ত্বত্তাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক এস এম মেহেদী হাসান রুমি।
দৈনিক সমাচারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি পায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক মতিন বকস্, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান, লেখক ও আইনজীবী ড. আবু তাহের, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুল ইসরাম শেফুল, মৌলভীবাজার দেশ টিভির স্টাফ রিপোর্টার সালেহ এলাহী কুটি, বিশিষ্ট ব্যাংকার মমশাদ আহমেদ মম, দৈনিক দিনকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মমসাদ আহমেদ, দৈনিক সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক জনবাণী পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরী, দৈনিক সকাল বেলা পত্রিকার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ তরফদার, ফাহিম টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি রুমান আহমদ, এনটিভি ইউরোপ মৌলভীবাজার প্রতিনিধি শাহ্ নেওয়াজ সুমন, সাংবাদিক জুসেফ আহমদ, দৈনিক সমাচার পত্রিকার মৌলভীবাজার সদর প্রতিনিধি মুহিবুর রহমান মিন্টু, কুলাউড়া প্রতিনিধি আরিফুল ইসলাম খান, কমলগঞ্জ প্রতিনিধি রাজন আবেদীন রাজু, দৈনিক কালের কন্ঠ মাল্টিমিডিা প্রতিনিধি সালাউদ্দিন শুভ, সমাজসেবক ছয়ফুল সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

