
আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ রেহেনা কুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন ও জিন্নাত আলী, গভর্নিং বডির সদস্য মনজুরুল কাদের, আশাবুল হক, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, মমদুল ইসলাম এবং ওয়াজেদুল ইসলাম টুটুল শাহ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


