
কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, ড্রোন ও সিসি ক্যামেরায় নজরদারি
ডিসেম্বর মাসকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট বসানো হয়েছে এবং প্রয়োজনে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে।
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা জোরদার করেছিল এবং নেত্রকোনা সীমান্তেও এমন তৎপরতা পরিলক্ষিত হয়। তবে বিজিবির কঠোর টহল, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান এবং কার্যকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের কারণে এ সীমান্ত দিয়ে বিএসএফ কোনো পুশইন করতে পারেনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
