
ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিউজ ডেস্ক: কর্মস্থলে দায়িত্ব পালনে অনিয়ম, অসদাচরণ এবং ফৌজদারি অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া একই ধরনের অভিযোগে এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়। প্রজ্ঞাপনগুলোতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


