১৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫১ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫১

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক

· খেলা

নিউজ ডেস্ক: ব্যাট হাতে আগেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এবার নেতৃত্ব দিয়েও গড়লেন বিশ্বরেকর্ড। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছেন ।

শনিবার ইন্দোরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে টস করতে নেমে এই কীর্তি গড়েন সূর্যবংশী। এর আগে রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। গত বছরের আগস্টে ১৭ বছর ৩১১ দিন বয়সে সাইপ্রাসের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ।

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন সূর্যবংশী। গত জুলাইয়ে অভিষেকের পর ১০ ম্যাচে ২৯৫ রান করেছেন তিনি। ২৯.৫০ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৮৫.৫৩। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ