
রাজনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শনিবার (১৪ নভেম্বর) রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মোট ৪৫১ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এহসান বিন মুজাহির, রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আলী হোসেন এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব।
এ সময় পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনগর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗