15 November 2026, 02:29 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

পাকিস্তান নিয়ে ভুল বক্তব্য : বিতর্কে শাকিব খান

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 14 November 2026, 23:20 · Latest coverage: 14 November 2026, 23:20

Primary story

Daily Probaha Bangla

পাকিস্তান নিয়ে ভুল বক্তব্য : বিতর্কে শাকিব খান

· Entertainment

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এমনকি পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা নিয়ে এমন এক তথ্য দিয়েছেন, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

শাকিবের দাবি, পাকিস্তানে বর্তমানে ১২০০টিরও বেশি চালু সিনেমা হল রয়েছে। তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এত বড় ভুল তথ্য কোথা থেকে পেলেন তিনি? সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খান বলেন, পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে খোঁজ নিতে গিয়ে তিনি জানতে পেরেছেন, দেশটিতে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। সেগুলোর মধ্যে অনেকগুলো মাল্টিপ্লেক্স। সেখানে কোনো সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি পাকিস্তানি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও জানতে পেরেছেন তিনি। এমন সম্ভাবনার কথা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণে আগ্রহী শাকিব। কিন্তু পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক চিত্রের সঙ্গে শাকিবের দেওয়া সিনেমা হলের সংখ্যার মিল পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ওই সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে। অর্থাৎ, পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির সঙ্গে প্রকাশিত এসব তথ্যের বড় ব্যবধান রয়েছে। তবে সিনেমা হল, মাল্টিপ্লেক্সের পর্দা এবং একক পর্দার সংখ্যা এক বিষয় নয়- এই হিসাবের পার্থক্যও বিবেচনায় রাখা জরুরি। বিভিন্ন সূত্রে সংখ্যার কিছু তারতম্য থাকলেও ১২০০টি সচল হলের পক্ষে নির্ভরযোগ্য সাম্প্রতিক তথ্য পাওয়া যায়নি। বরং পাকিস্তানে একসময় ১২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১২০০টির বেশি সিনেমা হল ছিল। এরপর কয়েক দশকে নানা কারণে সেগুলোর সংখ্যা কমতে থাকে। ফলে অতীতের কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে শাকিব ঠিক কোন সূত্র থেকে তথ্যটি পেয়েছেন, তা জানা যায়নি। শাকিবের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, চলচ্চিত্রের মতো একটি শিল্পে আন্তর্জাতিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশের বাজার সম্পর্কে আরও নির্ভুল তথ্য নেওয়া কি জরুরি ছিল না? কেউ কেউ জানতে চাইছেন, এত বড় একটি তথ্যগত ভুল তিনি কীভাবে করলেন এবং কোন সূত্রের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিলেন। তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলে নতুন বাজার ও দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest