১৪ নভেম্বর ২০২৬, ২৩:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রূপসায় বিরোধের জের ধরে লাঞ্চিত ও হুমকি-ধামকির অভিযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

রূপসায় বিরোধের জের ধরে লাঞ্চিত ও হুমকি-ধামকির অভিযোগ

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার : রূপসায় বিরোধের জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরীক লাঞ্চিতসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত ১১ অক্টোবর ভুক্তভোগী মো. ইদ্রিস শেখ প্রতিকারের দাবিতে এ অভিযোগ দায়ের করেন। একইভাবে প্রতিপক্ষরাও রূপসা থানায় পাল্টা লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের কর্ণপুর এলাকার প্রতিপক্ষ নাসরিন বেগম (৪৫), স্বামী-হালিম শেখ, মেয়ে সেতু খাতুন (২৩), ছেলে নাইম শেখ (২৫) এর সাথে একই এলাকার মো. ইদ্রিস শেখের জমি পাশাপাশি হওয়ায় প্রায় উক্ত জমি নিয়ে ঝামেলা করে আসছে। এমনকি তাদের মারধোর করতে উদ্যত হয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮ টারদিকে বাড়িতে অবস্থানকালীন মুহুর্তে প্রতিপক্ষদের পক্ষ হতে দুইজন পরিচিত লোক সেলিম শেখ (৫০), মান্নান শেখ (৫০) জমির উপরে থাকা কচা গাছ কেটে ফেলার কথা বলে ভুক্তভোগীর বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে জমির উপরে থাকা গাছ কেন বিনা কারনে কাটা হয়েছে প্রতিপক্ষরা তা শুনতে পেয়ে তার বাড়ি ভিতর অবৈধ ভাবে প্রবেশ করে তারা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে এলোপাতাড়ী ভাবে ইদ্রিসের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি প্রতিপক্ষরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে ভুক্তভোগী ইদ্রিসের পরিবারসহ স্ত্রী গেলেও তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে মারেধার করতে উদ্যত হয় এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। অবস্থার বেগতিক দেখে ভুক্তভোগীরা ওই সময় ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ-সময় রূপসা উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মোল্লা ও নৈহাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. দিদারুল ইসলাম দিদারসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দা উপস্থিত ছিলেন।

এর আগেও প্রতিপক্ষরা কয়েকবার তার পরিবারের সাথে উত্ত জমি-জমা এবং তুচ্ছ বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার ভয়ভীতিসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়। ভুক্তভোগী ইদ্রিস ও তার পরিবার চরমনিরাপত্তাহীনতাই ভুগছেন। এমনকি ভবিষ্যতে পরিবারের সদস্যদের তাদের দ্বারায় বড় কোন ক্ষতি সাধন হতে পারে বলে সম্ভাবনা আশংকা করছেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ