বেনাপোল থেকে পাচার হওয়া প্রায় ১১ কোটি টাকার শাড়ি-শাল মুন্সীগঞ্জে জব্দ, আটক ২
যশোর ব্যুরো ঃ বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের করে নেওয়া প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুটি কাভার্ড ভ্যানসহ দুই চালককে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৪টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীম-ল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। আটক চালকরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন ও কলারোয়া উপজেলার নাজমুল হোসেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)এর শ্রীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি করা হয়। এ সময় ২৬ হাজার ৩৫৩টি ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭টি কাশ্মীরি শাল জব্দ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗