15 November 2026, 00:03 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

রেলক্রসিংয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাংবাদিক শেখ বদর উদ্দিন : আহত ৩

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 14 November 2026, 23:29 · Latest coverage: 14 November 2026, 23:29

Primary story

Daily Probaha Bangla

রেলক্রসিংয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাংবাদিক শেখ বদর উদ্দিন : আহত ৩

· Bangladesh

খানজাহান আলী থানা প্রতিনিধি : খুলনার পথের বাজারে সাংবাদিক সহ গাড়িতে থাকা পাঁচজন প্রাইভেটকার দুর্ঘটনার কবলে । অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি, দৈনিক প্রবাহের ফুলবাড়ী গেট প্রতিনিধি ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য সিনিয়র সাংবাদিক শেখ বদর উদ্দিনসহ গাড়িতে থাকা পাঁচ জন। এ ঘটনায় সাংবাদিক শেখ বদর উদ্দিনসহ তিনজন সামান্য আহত হয়েছেন।

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় মশিয়ালী হযরত আঃ কাদের জিলানী ( রহঃ) মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে ফেরার পথে পথের বাজার নামক স্থানে প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন আহত হন। আহত সাংবাদিক শেখ বদরউদ্দিন, মোল্লা মোকসেদ আলী ও শেখ আসাদ হোসেন কে দ্রুত উদ্ধার করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। শেখ বদর উদ্দিন মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। অন্য আহতদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিক শেখ বদর উদ্দিনসহ আহত অন্যান্যরা শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। বর্তমানে সকলেই বাড়িতে সুস্থ আছেন। গাড়িতে থাকা গিলাতলা জবেদা কাদের ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ শেখ গোলাম কিবরিয়া মিন্টু এবং তার ড্রাইভার দুজন কোন ইনজুরি হয়নি বলে জানা যায় এবং তারাও সম্পূর্ণ সুস্থ আছেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest