
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে এনসিপি’র আহ্বায়ক ও ৪ সাংবাদিকসহ বিজয়ী হলেন যারা
দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ও বিভিন্ন পদে ৪ সাংবাদিকসহ ২১জন বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা এনসিপি’র আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট।
অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ মো. আশিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইস্তিয়াক আহমেদ পেয়েছেন ২৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে দৈনিক খোলা কাগজের বাগেরহাট প্রতিনিধি সেখ সাকির হোসেন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এস আলম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

