১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শীতে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৯

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

শীতে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস

· বাংলাদেশ

ঢাকা: নভেম্বরের মাঝামাঝিতে এসে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পাশাপাশি সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টির খবর পাওয়া যায়নি এবং আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ