১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বগুড়ার বায়েজিদের নকশায় রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩

প্রধান সংবাদ

Bogura Live বাংলা

বগুড়ার বায়েজিদের নকশায় রংপুরের কারখানা পেল রিবা আন্তর্জাতিক পুরস্কার

· বাংলাদেশ

বগুড়ার সন্তান স্থপতি বায়েজিদ এম. খন্দকারের নকশায় রংপুরে নির্মিত একটি টেক্সটাইল কারখানা অর্জন করেছে আন্তর্জাতিক স্থাপত্য অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের (রিবা) আন্তর্জাতিক পুরস্কার। প্রচলিত শিল্পকারখানার ধারণা বদলে শ্রমিকদের সুস্থতা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও পরিবেশবান্ধব স্থাপত্যকে প্রাধান্য দিয়ে নির্মিত গ্রিন ফিল্ড ফ্যাক্টরি এই স্বীকৃতি অর্জন করেছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্থাপত্যশিল্পের সক্ষমতার পাশাপাশি গর্বিত হয়েছে বগুড়াও।

রংপুর শহরে অবস্থিত সাততলা গ্রিন ফিল্ড ফ্যাক্টরিটি ১ লাখ ৪৪ হাজার বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে নির্মিত। প্রায় পাঁচ হাজার শ্রমিকের কর্মপরিবেশ ও কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে এর প্রতিটি অংশ। ব্যতিক্রমী স্থাপত্যশৈলী, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং শ্রমিকদের জন্য মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ বিচারকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

প্রকল্পটির নকশা করেছে বাংলাদেশের স্থাপত্য প্রতিষ্ঠান নকশাবিদ আর্কিটেক্টস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান স্থপতি বায়েজিদ এম. খন্দকার। তাঁর শৈশব ও বেড়ে ওঠা বগুড়া শহরের সুত্রাপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ