
ভাসমান ইনটেক ঘুচাবে ওয়াসার পানির ঘাটতি
শীতের শেষ ভাগ থেকে চট্টগ্রাম নগরীতে শুরু হয় পানির টান। কর্ণফুলী ও হালদা নদীতে পানির প্রবাহ কমার পাশাপাশি বাড়ে লবণাক্ততা। এতে একে একে কমে যায় ওয়াসার পানি শোধনাগারগুলোর উৎপাদন। শুষ্ক মৌসুমে প্রতিদিন ৮ থেকে ১০ কোটি লিটার সুপেয় পানির ঘাটতি সামাল দিতে এবার ভাসমান ইনটেক স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
সংস্থাটি বলছে, নদীর পানির স্তর কমে গেলেও এ প্রযুক্তির মাধ্যমে পাম্প সচল রেখে পানি উত্তোলন করা যাবে। এতে শুষ্ক মৌসুমে পানি উত্তোলনের সক্ষমতা ধরে রাখা এবং উৎপাদন ঘাটতি কমানো সম্ভব হবে।
ওয়াসা সূত্র জানায়, জানুয়ারি থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ও কর্ণফুলী নদীর প্রবাহের ওপর নির্ভর করে রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী-১ ও কর্ণফুলী-২ পানি শোধনাগারের উৎপাদন। এ সময় নদীতে পানির প্রবাহ কমে গেলে শোধনাগার দুটির উৎপাদনও কমে যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
