১৫ নভেম্বর ২০২৬, ১৩:৩০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:০০

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

· খেলা

ম্যাচের মাত্র পাঁচ মিনিট ছিল, তখনো গোলশূন্য সমতায় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। কিন্তু ৮৫ মিনিটে আব্দুল সামাদের দুর্দান্ত এক শটে ভেঙে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। গ্যালারিভর্তি দর্শকের গর্জন, আকাশছোঁয়া প্রত্যাশা আর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর হাতছানি—সবকিছু মুহূর্তেই রূপ নিল বিষাদে।

শেষ মুহূর্তের ওই গোলেই ১-০ ব্যবধানে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ২১ বছর পর ফাইনালে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো হামজা চৌধুরীদের। ৮৬ মিনিটে ফরোয়ার্ড আবদুল সামাদের বাঁ পায়ের নিখুঁত শটে বল জড়াল জালে, স্তব্ধ হয়ে গেল পুরো গ্যালারি।

শেষ মুহূর্তের এই এক গোলেই স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে গেল পাকিস্তান। এদিকে এই প্রথম সাফের ফাইনালে খেলবে পাকিস্তান, আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ভারত।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ