
উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩টি কারখানা শনিবার রাতে এবং বাকি ১৬টি রোববার সকালে বন্ধের নোটিশ দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার (১৫ নভেম্বর) সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের জানানো হয়েছিল, রোববার থেকে কারখানা বন্ধ থাকবে। সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। পরে তাদের কর্মস্থলে প্রবেশ না করেই ফিরে যেতে হয়। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা চালু হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗