১৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কেরালা চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘বনলতা সেন’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩০

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

কেরালা চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘বনলতা সেন’

· বিনোদন

নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। মুক্তির পর প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পেলেও এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেল ছবিটি। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) ৩১তম আসরে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের মোট ১৪টি সিনেমা এই মর্যাদাপূর্ণ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছে ‘বনলতা সেন’।

কবি জীবনানন্দ দাশের জীবনবোধ ও তার কাব্যজগৎ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে ‘বনলতা সেন’ নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা গেছে খায়রুল বাসারকে। এ ছাড়া সিনেমার গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজ প্রমুখ।

কেরালা উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতো আমার ‘বনলতা সেন’ও হয়তো কখনোই তার প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না। তাই এসব নিয়ে আর মাথা ঘামাইনি। কিন্তু এখন যখন দেখি বার্লিন-টরন্টোর মতো আসরে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণনের মতো কিংবদন্তির সঙ্গে কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে ‘বনলতা সেন’ জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় স্বীকৃতি। শেষ পর্যন্ত কেরালা উৎসবের মধ্য দিয়ে ‘বনলতা সেন’-এর আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।”

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ