
সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচকসহ সবকটি সূচক বেড়েছে। তবে দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ১৮ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৮ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗