১৫ নভেম্বর ২০২৬, ১৬:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযোগ বাক্স স্থাপন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৪

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযোগ বাক্স স্থাপন

· অপরাধ

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জনসাধারণের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা। অপরাধসংক্রান্ত তথ্য ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে পৌঁছে দিতে থানার প্রধান ফটকে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযোগ বাক্স’ স্থাপন করা হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) এ উদ্যোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের বিস্তারিত জানান।

​ওসি হাবিবুর রহমান জানান, অভিযোগ বাক্সে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বাক্সের মাধ্যমে মাদক ব্যবসা ও সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপরাধচক্র ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধের তথ্য জানাতে পারবেন সাধারণ মানুষ। অপরাধের তথ্য জানা থাকলেও কেউ যেন ভয় বা সংকোচের কারণে নীরব না থাকেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ