
চিকিৎসা শেষে দেশে ফিরলেন এমপি লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতাজনিত কারণে গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। দেশে ফেরার সময় তাঁর সহধর্মিণী তাহমিনা জামান, ছেলে, ব্যক্তিগত সহকারী (পিএস) হায়দার আলীসহ নিকটাত্মীয়রা সঙ্গে ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

