
সামাজিক অপরাধমুক্ত হবে লালমনিরহাট, বাইসাইকেল র্যালীতে অংশ নিয়ে আশাবাদ ত্রাণমন্ত্রীর
মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহ-এই চারটি সামাজিক অপরাধ দূর করার প্রত্যয় নিয়ে গত জুলাইয়ে শুরু হওয়া ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি নানা ভাবে এগিয়ে চলেছে। এরই অংশ হিসাবে আন্দোলনের প্রধান উদ্যোক্তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আজ রোববার দুপুরে শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে সচেতনামূলক সাইকেল র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলার বড়বাড়িতে গিয়ে শেষ হয়।
এতে জেলা প্রশাসক মহ. রাশেদুল হক প্রধান ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সহ আলোকিত লালমনিরহাট কর্মসূচির বিভিন্ন কমিটির সদস্যরা অংশ নেন।
চারটি সামাজিক অপরাধমুক্ত জেলা হিসাবে লালমনিরহাটকে গড়ে তুলতে এ কর্মসূচি পুরোদমে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, এ কর্মসূচি দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


