ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনজিও কর্মী শাহিদা আহমেদ দিপু।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নোয়াখালী শহরের মাইজদী টাউন হলের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ভুক্তভোগী শাহিদা অভিযোগ করেন করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয়ে তিনি ৪৯ দশমিক ৭৫ শতাংশ জমি কিনেছেন। এটিই তার বসতভিটা ও শেষ আশ্রয়স্থল। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলা ওই বাড়ি দখলে রেখেছেন। অভিযুক্ত সিরাজদৌলার বাবার নাম আনোয়ার উল্লাহ। তার বাড়ি একই ইউনিয়নের শ্যামপুর গ্রামে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
