১৫ নভেম্বর ২০২৬, ২২:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খালিয়াজুরীতে প্রায় ৩৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কফি পাউডারসহ নৌকা জব্দ, আটক ২

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:০২ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:০২

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

খালিয়াজুরীতে প্রায় ৩৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কফি পাউডারসহ নৌকা জব্দ, আটক ২

· বাংলাদেশ

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ধেনু নদীপথে পাচারকালে প্রায় ৩৫ লাখ টাকার ১৭০ বস্তা অবৈধ ভারতীয় কফি পাউডার ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ দুজনকে আটক করেছে নৌ পুলিশ।

গতকাল শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যা রাতে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে ধেনু নদীর কাটা গাঙ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার কয়েকজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে খালিয়াজুরীর ধেনু নদীর কাটা গাঙ হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া বাজার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগৎজ্যোতি চৌধুরীর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে নৌকা ও মালামালসহ দুজনকে হাতেনাতে আটক করে। পরে জব্দ তালিকা তৈরি করে ৩৪ লাখ ৭২ হাজার টাকার অবৈধ ভারতীয় কফি পাউডার ও নৌকাটি খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ