
চাঁদপুর সরকারি কলেজ এই অঞ্চলের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ- এমপি মানিক
চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজ যারা জিপিএ-৫ অর্জন করেছ, এটি তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। তবে এই সাফল্যই জীবনের শেষ অর্জন নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার একটি নতুন ধাপ। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে প্রযুক্তিগত জ্ঞান, আধুনিক শিক্ষা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗