১৫ নভেম্বর ২০২৬, ১৯:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

থানচিতে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

প্রধান সংবাদ

Pahar Barta বাংলা

থানচিতে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

· বাংলাদেশ

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের থানচি উপজেলায় চলতি বছরের প্রথমবারের মতো বলীপাড়া ইউনিয়নের হাইলমারা পাড়া ধম্মজয়া বৌদ্ধ বিহারের ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও দুই দিনব্যাপী স্বধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ও রবিবার (১৪ ও ১৫ নভেম্বর) হাইলমারা পাড়া ধম্মজয়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে বুদ্ধমূর্তি উৎসর্গ, বুদ্ধবন্দনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পূজনীয় ভিক্ষুসংঘকে পিণ্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচরণ, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, সংঘদান, প্রাতরাশ ও কল্পতরুসহ নানা ধরনের দান-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ